ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আয়োজিত ডেঙ্গুর চিকিৎসাগত ব্যবস্থাপনা কর্মশালায় তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুকে মোকাবিলা করতে হবে। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি করপোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানান মন্ত্রী।
/এএম