×
Logo

জাতীয়

ডিএনসিসি প্রশাসক

ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:০৪ পিএম

ধানমন্ডি লেককে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (৭ জুন) ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে ধানমন্ডিতে গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

প্রশাসক বলেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সিটি করপোরেশন কাজ করবে। সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধান করা হবে। ধানমন্ডি লেকের সৌন্দর্য সংরক্ষণ, পানির মান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে হকার ও রিকশাচালকদের নিবন্ধনের আওতায় আনা হবে।

এসময় বর্জ্য অপসারণে রেকর্ড অগ্রগতি এবং নাগরিকদের নিয়ম মানার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

/এমএইচআর

Logo