লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা
দেশে ফিরলো নিহত দুই বাংলাদেশির মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩৪ এএম
দেশে ফিরেছে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। আজ রোববার (৮ জুন) মরদেহ বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স সাতক্ষীরার পথে রয়েছে। জানাজা শেষে দাফন করা হবে তাদের মরদেহ।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বজনরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উপস্থিতিতে দুই প্রবাসীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, লেবাননের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ ১০ জন প্রবাসী নাগরিককে হারিয়েছে। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
নিহত দুই প্রবাসীকে দাফনের জন্য তাদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
/এসআইএন