অর্থ উপদেষ্টা
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:১২ পিএম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এবং আগামী বাজেটে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে গণতান্ত্রিক অর্থায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগও চলমান রয়েছে।
তিনি আরও জানান, পণ্য বহুমুখীকরণ এবং রফতানিতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি প্রত্যক্ষ করের পরিমাণ বাড়ানো এবং ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, দুর্নীতি ও অপচয় রোধের মাধ্যমে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
/এএন