×
Logo

জাতীয়

হাসপাতালের আইনজীবী

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ২ জন নার্স ও পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ২ জন নার্স ও  পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় একজন নার্স ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় আজীবন ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে ভুক্তভোগী পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান। 

শিশির মনির জানান, শিশু মৃত্যুর ঘটনায় যেসব ব্যক্তিদের অবহেলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে তাকে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। একইসাথে, তাদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। 

/এএন 

Logo