মানব পাচার ও প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:০৩ পিএম
ইতালি, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৬ জুন) সকালে, র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিতো এবং মানবপাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বাদি ও ভুক্তভোগী জানান, প্রতারণা চক্র প্রথমে ইতালি পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নেয়। ইতালি ব্যর্থ হলে জার্মানির কথা বলে আরও ১০ লাখ টাকা হাতিয়ে নেয়।
/এমএইচআর