ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:১০ এএম
সংক্ষিপ্ত সমাবেশে কথা বলছেন প্রশাসক মো. আবদুস সালাম
ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করার কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ডেঙ্গু নির্মূলে ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দেন তিনি।
শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাতটা-আটটার পর ঢাকা শহরে বের হলে কোথাও কোন আবর্জনা দেখবেন না। আবার ১০ টায় বের হলে দেখবেন যে, প্রত্যেকটা রাস্তা আবর্জনা যুক্ত হয়ে আছে। এ আবর্জনাটা তো মানুষই ফেলে। ২৪ ঘণ্টা আবর্জনা ফেললে সিটি করপোরেশন ২৪ ঘণ্টা আবর্জনা নিতে পারবে না। সেই কারণে দায়িত্ব মানুষেরও। এ সময় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
/এসআর