×
Logo

জাতীয়

নৌপরিবহণ মন্ত্রণালয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:০৮ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি

ফাইল ছবি

শুক্রবার (৫ জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে জারি করা নৌপরিবহণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কর্তৃক দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। তবে, বাসে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করা হয়। 

/এসআর

Logo