বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর গুলশানে শব্দ দূষণ রোধে শব্দ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদফতর আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা।
শুক্রবার (৫ জুন) সকালে গুলশান-২ গোল চত্ত্বর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিরব এলাকা হিসেবে আজ থেকেই কার্যকর হবে। পর্যায়ক্রমে গুলশান ও বনানী নিরব এলাকার আওতাভুক্ত হবে।
আয়োজকরা বলেন, বায়ুদূষণের মতো শব্দদূষণও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। তাই পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণ জরুরি।
/এসআর