আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু
তদন্তে হাসপাতালের অবহেলা স্পষ্ট, অক্সিজেন স্বল্পতায় শিশুদের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়। এতে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে, বদ্ধ কক্ষে কম থাকা অক্সিজেন— বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত রিপোর্ট পাওয়ার পর আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ-দ্বীন হাসপাতালের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। নবজাতকদের রাখার স্থলের এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে কার্বন ডাই অক্সাইড বেশি ছিল যে কারণে শিশুদের মৃত্যু হয়েছে।
পাশাপাশি, এ ঘটনায় হাসপাতালের নার্সদের অবহেলা ছিল এবং ঘটনায় কালক্ষেপণ এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হয়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থার নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এর আগে, গত ২৭ মে এই হাসাপাতালে পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। পরে বিষয়টি তদন্ত করতে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে অনুযায়ী আংশিক তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সময় চায় তদন্ত কমিটি।
/এনএ