প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপি’র চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি বাংলাদেশে ইউএনডিপির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্টেফান লিলার।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভাও অনুষ্ঠিত হয়েছে। এটিও, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়।
/এএন