×
Logo

জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:২৮ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

দেশে ফিরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব‍্যপারে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘে সাইপ্রাসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এর সভাপতিত্ব এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

/এএন


Logo