×
Logo

জাতীয়

গ্রাহকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

গ্রাহকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে

গ্রাহকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ বিষয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৭ মে) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য জানান। 

অর্থ উপদেষ্টা বলেন, আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দাম কাঠামো তৈরি করা হবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে এখানে একটি রেগুলেটারি কমিশন আছে। এ ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

এছাড়া নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বিষয়ে সরকারের ৫টি পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান তিনি।  

তিনি বলেন, গ্যাস অনুসন্ধানে শুধু বিদেশি কোম্পানিকে কাজে লাগানো হবে না, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেডকেও (বাপেক্স) শক্তিশালী করা হবে। পতিত সরকারের আমলে বিদ্যুৎ খাতে ওলিগার্কদের সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রতি মুহূর্তে ভর্তুকি দিতে হচ্ছে। ২০ থেকে ২৫ বছর মেয়াদের এমন চুক্তি করা হয়েছে, যে কারনে এখন সরকারকে বিপদে পড়তে হচ্ছে। এতদিন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।  

এছাড়া কোনো একদিন বিদ্যুৎ লাগতে পারে, সে জন্য ভাড়াভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের অর্থ অপচয় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

/এএন 

Logo