×
Logo

জাতীয়

পারিবারিক কলহের জেরে রাজধানীতে নারীকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

পারিবারিক কলহের জেরে রাজধানীতে নারীকে হত্যার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

‎রোববার (২৬ এপ্রিল) রাতে মুন্নি নামের সেই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, স্বামী রিকশাচালক কাজল গলা টিপে মুন্নিকে হত্যা করেছে। ৫০০ টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মুন্নির গলা চেপে ধরে তার স্বামী। এক পর্যায়ে মুন্নির মৃত্যু হয়।

তবে নিহতের ছেলের দাবি, বাবার সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে তার মা।

জানা গেছে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী কাজল পলাতক রয়েছে।

মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, অভিযুক্তকে ধরতে কাজ করছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটা বলা যাবে তদন্ত শেষে।

/এএম

Logo