যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদন
ভুয়া এজেন্সির নামে ফতুল্লার ডিপো থেকে তেল পাচার, তদন্তে আলাদা ৩টি কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম
ভুয়া এজেন্সির নামে ফতুল্লার ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচারের বিষয়ে যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ঘটনা তদন্তে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে মন্ত্রণালয় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল তদন্ত করছে। তারা ডিপো থেকে তেল সরবরাহের পুরো প্রক্রিয়া খতিয়ে দেখে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।
একই সঙ্গে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পক্ষ থেকেও আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে যমুনার অনুসন্ধানে উঠে আসে লাইসেন্স ভাড়া নিয়ে বেনামী এজেন্সির মাধ্যমে একটি চক্রের প্রতিদিন প্রায় ৯ থেকে ২২ হাজার লিটার তেল সরবরাহের চিত্র। রেশনিং ব্যবস্থা চালু থাকলেও নিয়মিতভাবেই এসব বেনামী প্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হচ্ছিল।
/এসআইএন