×
Logo

জাতীয়

ব্র্যাক-কুমনের সম্মাননা পেলো ৩ হাজার ৪১৩ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

ব্র্যাক-কুমনের সম্মাননা পেলো ৩ হাজার ৪১৩ শিক্ষার্থী

স্কুলের নির্ধারিত গ্রেডের চেয়েও এগিয়ে থাকা ৩ হাজার ৪১৩ শিক্ষার্থীকে সম্মাননা দিলো 'ব্র্যাক-কুমন'। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীতে ‘কুমন অ্যাডভান্সড স্টুডেন্ট অনার রোল ২০২৬ ন্যাশনাল ইভেন্টে’ ঢাকা ও চট্টগ্রামের এসব শিক্ষার্থীকে স্বীকৃতি দেওয়া হয়।

দুইটি সেশনে অনুষ্ঠিত আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, কুমন ইনস্ট্রাক্টর এবং অন্যান্য অতিথিরা। উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রসঙ্গত, ২০১৭ সালে ধানমন্ডিতে যাত্রা শুরু ব্র্যাক-কুমনের। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি সেন্টারে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে স্বশিক্ষণভিত্তিক পদ্ধতিতে শিক্ষা দিচ্ছে। 'দ্য জাপানিজ স্পিরিট অব মাস্টারি’ থিমে আয়োজিত এবারের অনুষ্ঠানে জাপানি সংস্কৃতির ছোঁয়াও তুলে ধরা হয়।

/এসআইএন

Logo