×
Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর সাথে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

প্রধানমন্ত্রীর সাথে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ অনুষ্ঠীত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।

/এসআর 

Logo