×
Logo

জাতীয়

বাড়তি দাম দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ এএম

বাড়তি দাম দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল

রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের চিত্রে আসেনি বিন্দুমাত্র পরিবর্তন। বাড়তি দাম দিয়েও কাঙ্ক্ষিত তেল মিলছে না।

রোববার (১৯ এপ্রিল) রাতে দীর্ঘ অপেক্ষার পর তেল নিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বলেন, দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়নি জ্বালানি তেলের পরিমাণ। আগের পরিমাণ মতই তেল দেয়া হচ্ছে।

গ্রাহকরা জানান, আগে বাইকে তেল দেয়া হতো এক হাজার থেকে ১২'শ টাকা পর্যন্ত; আর এখন দেয়া হচ্ছে ১২'শ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।

এদিকে, বিপিসি জানিয়েছে— গ্রাহক চাহিদা বিবেচনায় আজ থেকে ডিপো পর্যায়ে ১০ থেকে ২০ শতাংশ হারে ডিজেল-পেট্রোল ও অকটেনের বরাদ্দ বাড়ানো হবে।

/এমএইচআর

Logo