×
Logo

জাতীয়

চাকরি ফিরে পাওয়ার দাবিতে ছয় ব্যাংকের ছাঁটাইকৃতদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

চাকরি ফিরে পাওয়ার দাবিতে ছয় ব্যাংকের ছাঁটাইকৃতদের মানববন্ধন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টের পর শরীয়াহভিত্তিক ছয়টি ব্যাংক থেকে ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বড় ধরনের বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর প্রধান সড়কে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে কয়েক হাজার ভুক্তভোগী অংশ নেন।

মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনকারীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাতে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আন্দোলনকারীরা আরও জানান, এই গণ-ছাঁটাইয়ের ফলে হাজার হাজার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। 


/এএ  

Logo