জামায়াত আমির
অধ্যাদেশ আটকানোর মাধ্যমে ব্যাংক ডাকাতদের ফেরানোর তৎপরতা চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদের আবারও ফিরিয়ে আনার তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
অর্থপাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে, তা এখনো চালু আছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সর্বগ্রাসী ধসের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাহিরে তেলের সংকট দেখা গেছে।
সত্য তথ্য দিতে সরকার ভয় পাচ্ছে, এমন অভিযোগও তুললেন জামায়াত আমির। জনগণকে সঠিক তথ্য দিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
/এমএন