×
Logo

জাতীয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ এএম

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ সালের পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইটের কার্যক্রম। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফ্লাইটে যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও  ঘুরে ঘুরে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় দেশ ও দেশবাসীর জন্য হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী।  

হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর জন প্রতি ১২ হজার টাকা কমানোর পর আগামীতে হজ খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হজ নির্বিঘ্ন করতে ধর্মমন্ত্রী বলেন, সর্বাত্মক চেষ্টা করছে সরকার। আর ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছাড়তে এজেন্সিগুলোর সাথে যোগাযোগ রাখছে সরকার। 

/এআই 

Logo