×
Logo

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল

শিবিরের দুই নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

শিবিরের দুই নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। এ মামলায় আগামী ২০ এপ্রিল অভিযোগ গঠন হবে কিনা, সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আটজন আসামি। এর মধ্যে তিনজন গ্রেফতার আছেন।

প্রসিকিউশন জানায়, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে গুলি করা ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর কারণে তাদের পায়ে পচন ধরে। একপর্যায়ে তাদের পা কেটে ফেলতে হয়।

/এএম

Logo