×
Logo

জাতীয়

মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ এএম

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হওয়ার কথা রয়েছে। 

এ মামলায় গ্রেপ্তার আছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার ৪ নেতা। বাকি ২৪ জন পলাতক রয়েছেন। এ বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 

এদিকে, জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যাকাণ্ডের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কথাও রয়েছে আজ। এছাড়া, রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধেও সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ।

/এসআর 

Logo