×
Logo

জাতীয়

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল: চিফ হুইপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল: চিফ হুইপ

দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন। তবে একুশে টেলিভিশন ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

এই গণমাধ্যমের ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি ভবনে 'পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ' প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

চিফ হুইপ বলেছেন,  বিগত সরকারের সময় বাক-স্বাধীনতা ছিল না। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, এ রকম কঠিন সময়ে তার বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির চেয়ারম্যানকে জেলেও যেতে হয়। 

গণমাধ্যমে ইতিবাচক সংবাদ প্রচার প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, সবসময় যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা সংবাদমাধ্যমের উচিত।

/এমএন

Logo