×
Logo

জাতীয়

পহেলা বৈশাখে অর্ধদিবস শাহবাগ, পূর্ণদিবস বন্ধ ঢাবি মেট্রো স্টেশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

পহেলা বৈশাখে অর্ধদিবস শাহবাগ, পূর্ণদিবস বন্ধ ঢাবি মেট্রো স্টেশন

পহেলা বৈশাখে অর্ধদিবস শাহবাগ ও পূর্ণদিবস ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। 

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ এপ্রিল ২০২৬ (০১ বৈশাখ, ১৪৩৩) তারিখ মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন (দুপুর ১২টা পর্যন্ত) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন (সারাদিন) বন্ধ থাকবে। 

/এসআর 

Logo