×
Logo

জাতীয়

বিসিএসে নিয়োগে বড় পরিবর্তনের পথে হাঁটছে পিএসসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

বিসিএসে নিয়োগে বড় পরিবর্তনের পথে হাঁটছে পিএসসি

বিসিএসে নিয়োগের দীর্ঘদিনের জট, ধীরগতি আর অনিশ্চয়তা কাটাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে এ সংক্রন্ত একটি প্রতিবেদন পেশ করে পিএসসি। সেখানে ২০২৪ সালের অক্টোবর থেকে শুরু হওয়া নতুন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রতিবেদনে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ পরিকল্পনা হাতে নিয়েছে পিএসসি। সেই সাথে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর কমিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে লিখিত পরীক্ষায়।

পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রুখতে নিজস্ব প্রেস, ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু এবং পুরো নিয়োগ প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে বলেও জানানো হয়। এর ফলে খাতা মূল্যায়নের সময় ৬ মাস থেকে কমে কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব।

এদিকে, বিসিএস পরীক্ষায় আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে করা হয়েছে মাত্র ২০০ টাকা। এ নিয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, পিএসসি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পুরনো সমস্যাগুলোকে চিহ্নিত করে পিএসসিকে নতুনভাবে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।

/এমএন

Logo