২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন করে মৃত্যু হওয়া শিশুদের মধ্যে ৪ জন হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ২৮ জন শিশু প্রাণ হারিয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ; এই সময়ের মধ্যে মারা গেছে ১৫১টি শিশু।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জন শিশু সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে সারাদেশে হামে আক্রান্ত শিশুর মোট সংখ্যা ২ হাজার ৬৩৯ এবং সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ২২৫ জন।
/এএ/এসআইএন