×
Logo

জাতীয়

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন

জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলাকালে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এএন

Logo