×
Logo

জাতীয়

নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানোর পরামর্শ দিলেন ইসমাইল জবিউল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানোর পরামর্শ দিলেন ইসমাইল জবিউল্লাহ

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের সূচনা সরকারি চাকরির নিয়োগকে কেন্দ্র করে। তাই নিয়োগ পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে প্রযুক্তিনির্ভর করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। একইসাথে, পিএসসিকে আরও শক্তিশালী করতে সরকারকে পরামর্শ দেয়ারও আহ্বান জানান তিনি।

ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারি চাকরির পরীক্ষায় তীব্র প্রতিযোগিতাই প্রমাণ করে তরুণ প্রজন্ম এখনও দেশসেবায় আগ্রহী। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপির ম্যান্ডেট এখন রাষ্ট্রীয় কাজ হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

/এএম

Logo