×
Logo

জাতীয়

একদিনেই বিমানের গুরুত্বপূর্ণ তিন পদে চুক্তিভিত্তিক নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম

একদিনেই বিমানের গুরুত্বপূর্ণ তিন পদে চুক্তিভিত্তিক নিয়োগ

এমডি কাইজার সোহেল আহমেদ ও ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

একদিনেই রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডিসহ গুরুত্বপূর্ণ তিনটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির পক্ষ থেকে তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।  

বিমানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয় কাইজার সোহেল আহমেদকে। যিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান শেভরনে কর্মরত। 

একইভাবে ডিএমডি নিয়োগ দেওয়া হয় বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে। এছাড়া অর্থ বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় হাবিব উল্লাহ মঞ্জুকে।

নিয়োগের শর্ত হিসেবে অন্য যে কোনো পেশা, ব্যাবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের কথা বলা হয় প্রজ্ঞাপনে। পাশাপাশি তাদের চুক্তির মেয়াদকাল উল্লেখ করা হয় যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছর। 

/এনএ  

Logo