×
Logo

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টা, আটক ১

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএম

Logo