×
Logo

জাতীয়

১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তবে, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

/এমএইচআর

Logo