কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৬ মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।
শনিবার (৪ এপ্রিল) সারারাত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে আজও চলবে উদ্ধার অভিযান।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান, ৭০ শতাংশ জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ আছে এমন দাবি করে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন।
কারখানায় উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার কাজ চালানো হবে। এর আগে, গতকাল দুপুর বারোটার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
/এআই