×
Logo

জাতীয়

সংসদ সচিবালয় কমিশন গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

সংসদ সচিবালয় কমিশন গঠন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে শনিবার (৪ এপ্রিল)।

স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদ সচিবালয় কমিশন মূলত জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকি, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং সচিবালয়ের বিভিন্ন কার্যক্রমে দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করে থাকে।

/এমএন

Logo