×
Logo

জাতীয়

মীর শাহে আলম

স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় নির্বাচন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় নির্বাচন

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে আইনে পরিণত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন নিয়োগ পাওয়া ১৪ জন জেলা পরিষদের প্রশাসক আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেন। তাদের সাথে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-ও।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিধান সংসদের মাধ্যমে বাতিল করা হবে।

ফ্যাসিবাদী সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েও জনগণের জন্য কাজ করেছেন, পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদেরই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও সবক্ষেত্রে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা উত্তরে নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. এজাজের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত চলছে বলেও জানালেন তিনি।

/এমএন

Logo