রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
ফাইল ছবি
রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তির ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে পরিষদ গঠন শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনতে হবে।
অন্যদিকে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো হয়েছে, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে।
তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল, সেই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।
এছাড়াও একই অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে।
/এসআইএন