×
Logo

অন্যান্য

সূরা বনী-ইসরাঈল; আয়াত-১১০

আল্লাহ বলো কিংবা রহমান, যে নামেই ডাক না কেন, সকল উত্তম নামতো তারই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

আল্লাহ বলো কিংবা রহমান, যে নামেই ডাক না কেন, সকল উত্তম নামতো তারই

আজ ১৬ জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি। ঈমানদারদের জন্য, সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, শুক্রবার। পবিত্র এই দিনে থাকছে, সূরা বনী-ইসরাঈলের একটি আয়াত নিয়ে ভাবনা-কিছু কথা। এই সূরায়, প্রত্যেক মুমিনদের জন্য রয়েছে অসংখ্য চিন্তার খোরাক। কেননা, এই সূরায় মহান আল্লাহ অনেক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন। তবে, আজকের আয়োজনে থাকছে, সুরাটির ১১০ নম্বর আয়াত নিয়ে বিশ্লেষণ। 

আয়াতটিতে মালিক আল্লাহ বলছেন, 'বলুন, তোমরা আল্লাহ নামে ডাক বা রহমান নামে ডাক, তোমরা যে নামেই ডাক সকল সুন্দর নামই তো তার।'

এই আয়াতের আরেকটি অংশ রয়েছে, যেখানে মালিক বলছেন, 'আর আপনি সালাতে স্বর খুব উচ্চ করবেন না আবার খুব ক্ষীণও করবেন না; বরং এ দু'য়ের মধ্যপথ অবলম্বন করুন।'

এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, যুগে যুগে, মানুষ আল্লাহকে যেই নামেই ডেকেছে, সেটা 'রহমান-খালেক-সামাদ-গাফুর' কিংবা আল্লাহ; যেই নামই হোক না কেন, সকল সুন্দরতম নাম তো তারই। সাথে সাথে, আল্লাহ মানব জাতিকে বোঝাচ্ছেন, সমস্ত রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র তারই। 

একইসঙ্গে, সালাত কীভাবে আদায় করতে হবে, সে বিষয়ে স্বয়ং মালিক-ই স্পষ্টভাবে বলে দিয়েছেন, নামাজে, স্বর খুব উচ্চও হবে না, আবার খুব ক্ষীণও নয়। অবলম্বন করতে হবে মধ্যবর্তী পথ। 

নিশ্চয়ই, মহান আল্লাহ যা বলেছেন, সত্যি বলেছেন। আমিন। 

/এআই  

Logo