যমুনা টেলিভিশনে ‘নিউজরুম এডিটর’ ও ‘নিউজরুম এডিটর (কনটেন্ট)’ পদে নিয়োগ দেওয়া হবে। দুই পদেই নতুনরা আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদন করা যাবে অনলাইনে, চলবে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
নিউজরুম এডিটর
এই পদে নির্বাচিতরা কাজ করবেন যমুনা টেলিভিশনের ওয়েব ডেস্ক অথবা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ডেস্কে। তাদের কাজ হবে দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ লেখা, সম্পাদনা ও প্রকাশ করা; রিপোর্টারদের পাঠানো তথ্য থেকে সংবাদ ও টিভি স্ক্রিপ্ট তৈরি করা এবং রিপোর্টার ও সম্পাদকদের মধ্যে সমন্বয় করা। এ পদে শুদ্ধ ও দ্রুত বাংলা লেখার দক্ষতা, ইংরেজি ভালো বোঝার সামর্থ্য, স্পষ্ট যোগাযোগ এবং চাপের মধ্যে শান্ত থাকার সক্ষমতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
নিউজরুম এডিটর (কনটেন্ট):
এই পদে নির্বাচিতরা কাজ করবেন যমুনা টেলিভিশনের ডিজিটাল বিভাগে। ডিজিটাল ভিডিওর জন্য ফিচার স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার দেওয়া, প্রয়োজনে ক্যামেরার সামনে উপস্থাপনা এবং নতুন আইডিয়া ও ফরম্যাট তৈরি করা হবে তাদের কাজ। এ পদে প্রথম যোগ্যতা ভালো কণ্ঠ ও শুদ্ধ বাংলা উচ্চারণ। ফিচার লেখার দক্ষতা, সৃজনশীলতা ও সমসাময়িক বিষয়ে আগ্রহও দেখা হবে। ক্যামেরার সামনে সাবলীল প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
দুই পদের প্রার্থীদেরই যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতকের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও কর্মস্থল:
বেতন আলোচনা সাপেক্ষে। কর্মস্থল ঢাকার বারিধারায় যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্সে যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়।
অন্যান্য যোগ্যতা:
শিফট অনুযায়ী এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের মাধ্যম:
https://forms.gle/kbFhFMiETXunRH619 এই লিঙ্কে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেইলে সিভি গ্রহণ করা হবে না। ফরম পূরণে কারিগরি সমস্যা হলে [email protected] ঠিকানায় যোগাযোগ করা যাবে।
/এমএন