×
Logo

অন্যান্য

ইআরএফ ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

ইআরএফ ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং ইআরএফ সদস্যদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ-সুবিধা বাড়বে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাইন, সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক মো. দুলাল হোসাইন।

অন্যদিকে, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও অফিস সম্পাদক মো. জাকির হোসাইন।

চুক্তির আওতায় ইআরএফের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে করপোরেট স্বাস্থ্যসেবার বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা পাবেন।

/এএন

Logo