সূরা ওয়াকিয়া; আয়াত ৬৮-৬৯
তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি আল্লাহ?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
দেশজুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি, যা মহান আল্লাহর পক্ষ থেকে এক প্রকার নেয়ামত। বৃষ্টি নিয়ে আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন। এমনকি আমাদের মহানবী, বৃষ্টির সময়, আল্লাহর কাছে দোয়া করতেন।
পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়াতে আল্লাহ বৃষ্টি নিয়ে ৩টি লাইন লিখেছেন। আয়াতগুলো হচ্ছে ৬৮-৬৯-৭০। ৬৮ নম্বর আয়াতে প্রথমে মহান আল্লাহ বলছেন, 'তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর, তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি আল্লাহ?'
এই আয়াত থেকে বোঝা যায়, শুধু মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থাই নয়, তাদের পিপাসা মেটানোর ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য যে পানি খাদ্যের চেয়েও অধিক প্রয়োজনীয় তার ব্যবস্থা মানুষ করেনি, বরং করেছেন মালিক আল্লাহ। তিনি বলছেন, আমিই (আল্লাহ) তা সরবরাহ করে থাকি।
ঠিক পরের লাইনেই আল্লাহ বলছেন, আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, তাহলে কেন তোমরা শোকর আদায় কর না?। এই আয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আল্লাহ চাইলে মানুষকে লবণাক্ত কিংবা মানুষের জন্য কল্যাণকর নয়, এমন পানি দিতে পারতেন, কিন্তু তিনি তার সৃষ্টির প্রতি অতীব দোয়া প্রদর্শন করেছেন এবং সকল প্রকার নেয়ামত থেকে মানব জাতিকে বঞ্চিত রাখেননি।
নিশ্চয়ই, মহান আল্লাহ যা বলেছেন, সত্যি বলেছেন। আমিন।
/এআই