র্যামন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করলেন রুনা খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
এশিয়ার নোবেলখ্যাত ‘র্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
২০২৬ সালে ৬৮তম ‘র্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খানের হাতে তুলে দেন দেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের পৌত্র ফ্রান্সিসকো ম্যাগসাইসাই।
অনুষ্ঠানে যোগ দেন র্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া। তিনি জানান, ২০২৬ সালের র্যামন ম্যাগসাইসাই পুরস্কারজয়ী টমি কোহ, রুনা খান ও বো চি নিঃস্বার্থ সেবা এবং মহানুভবতার মাধ্যমে প্রকৃত নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে, গত ১১ নভেম্বর আয়োজিত একটি পাবলিক লেকচার অনুষ্ঠানে রুনা খান তার অগ্রযাত্রা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
১৯৫৮ সালে র্যামন ম্যাগসাইসাই স্মরণে প্রবর্তন করা হয় এ অ্যাওয়ার্ড। সাহস, জনসেবামূলক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘র্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ডকে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। তাই অনেকেই একে ‘এশিয়ার নোবেল’ হিসেবে অভিহিত করেন।
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হচ্ছেন বাংলাদেশের ১৪তম ‘র্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড বিজয়ী। তার আগে বাংলাদেশের আরও ১৩ জন ব্যক্তি এ সম্মাননা পান।
/এএম