×
Logo

অন্যান্য

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের জুরি বোর্ডে শেখ রাজিবুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের জুরি বোর্ডে শেখ রাজিবুল ইসলাম

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস-২০২৬ এর জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম।

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেলিভিশন ও স্ট্রিমিং মাধ্যমের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয়। যেটিকে কি না ‘এশিয়ার এমি’  হিসেবে অভিহিত করা হয়; এটি ১৮টি দেশ ও অঞ্চলের সৃজনশীল কাজের স্বীকৃতি দিয়ে থাকে।

অন্যদিকে, শেখ রাজিবুল ইসলাম বিজ্ঞাপন, ডকুমেন্টারি, শর্টফিল্ম, টেলিভিশন নাটক পেরিয়ে দেশের বেশ কাটি আলোচিত চলচ্চিত্রের দৃশ্যায়ন করেছেন।

Logo