যমুনা টিভির রিপোর্টার বিজয়ের ছোট ভাইয়ের জানাজা সম্পন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারানো হামিম উল করিম বিভবের জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের বাইদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
নিহত বিভব যমুনা টেলিভিশনের প্রতিবেদক (রিপোর্টার) হাসিবুল করিম বিজয়ের ছোট ভাই। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হন বিভব। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
/এএম