×
Logo

অন্যান্য

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যমুনা টিভির রিপোর্টার বিজয়ের ছোট ভাইয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ এএম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যমুনা টিভির রিপোর্টার বিজয়ের ছোট ভাইয়ের

নবীনগর-চন্দ্রা হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী হামিম উল করিম বিভব (১৭) মারা গেছে। 

পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হয় বিভব। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। 

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মরহুম হামিম উল করিম বিভব যমুনা টিভির রিপোর্টার বিজয়ের ছোট ভাই।

/এএন

Logo