×
Logo

অন্যান্য

বিজেসি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ ওয়ার্কশপ ও সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

বিজেসি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ ওয়ার্কশপ ও সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও বিবিসি মিডিয়া অ্যাকশনের উদ্যোগে দুই দিনব্যাপী রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ 'পলিসি অ্যাডভোকেসি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট' সম্পন্ন হয়েছে। 

শনি ও রোববার (২৪ ও ২৫ অক্টোবর) গাজীপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে উভয় সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে গণমাধ্যমের নীতিগত সংস্কার, সম্প্রচার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং নীতি নির্ধারণী প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত হলো।  

দুই দিনব্যাপী কর্মশালায় নীতিগত ঘাটতি ও স্টেকহোল্ডার বিশ্লেষণ, সম্প্রচার মাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও পলিসি ঘাটতি চিহ্নিতকরণ, আন্তর্জাতিক চর্চা ও কৌশল নির্ধারণ, বৈশ্বিক অভিজ্ঞতার ভিত্তিতে সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি, ঝুঁকি ব্যবস্থাপনা ও ডিজিটাল গাইডলাইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

/এমএমএইচ

Logo