×
Logo

অন্যান্য

বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম

বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দেশের কেবল উৎপাদন খাতের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠানটির ক্যান্টিন ভবনের কনফারেন্স হলে এ উপলক্ষে আলোচনা, শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, মিসেস সেলিমা বেগম, মিসেস তানিয়া আফরোজ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্ণধার মাস্টার তাসফিকুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। 

বিআরবি কেবল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। আমদানি ও রফতানি খাতে পদক অর্জনের পাশাপাশি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন সংশ্লিষ্ট উদ্যোক্তা। এ ছাড়া প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননা অর্জন করেছে। দেশের কেবল শিল্পে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা ও অর্জনকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

/এসআর 


Logo