×
Logo

অন্যান্য

চট্টগ্রাম উত্তর জেলা খালেদা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম

চট্টগ্রাম উত্তর জেলা খালেদা জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নীতিনির্ধারণী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহা. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সদস্যসচিব মোসা. ফরিদা ইয়াছমিন শোভা নবগঠিত কমিটির অনুমোদন দেন।

সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক হিসেবে মনোনীত করায় অ্যাডভোকেট কামাল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।'

এসময় নতুন দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

/এমএইচআর

Logo