৯৮'স্পোর্টিং ক্লাব ও মিরপুর-৯৮ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটসাল চ্যাম্পিয়নশিপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম
৯৮'স্পোর্টিং ক্লাব ও মিরপুর-৯৮ এর যৌথ আয়োজনে ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৬ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর উত্তরা এসডিআই মাঠে জমকালো ফাইনালের মধ্য দিয়ে আসরটির পর্দা নামে।
এতে গ্লোরিয়াস চ্যাম্পিয়ন ও রাজশাহী বোমারস রানার আপের অবস্থান দখল করে। চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে গ্লোরিয়াস ৭৫ হাজার টাকা ও রানার আপ হিসেবে রাজশাহী বোমারস ৫০ হাজার টাকা পুরস্কার পায়।
এছাড়া প্লেট চ্যাম্পিয়ন ও রানারআপ হয় যথাক্রমে সুন্দরবন রয়েল ও ক্লাসিক-৯৮।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন আমিনুল হক, সর্বোচ্চ গোলদাতা পারভেজ এবং আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে শিপলুর হাতে।
/এমএইচআর