×
Logo

অন্যান্য

ফানটাস্টিক হেব্বি এনার্জি আয়োজিত 'হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়' এর অভিযানে নেপালে ৩ বিজয়ী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

ফানটাস্টিক হেব্বি এনার্জি আয়োজিত 'হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়' এর অভিযানে নেপালে ৩ বিজয়ী

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কুটের আযোজনে শুরু হওয়া ক্যাম্পেইন 'হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়' এখন পৌঁছে গেছে তার সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে।

৭ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে দুই ধাপের বাছাই ও যাচাই প্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা ৩ বিজয়ী বর্তমানে হিমালয়কন্যা নেপালে উপভোগ করছেন তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার।

মোট ১৩ দিনের এই ভ্রমণে বিজয়ীদের সঙ্গে গাইড হিসেবে রয়েছেন সবার প্রিয় মুখ গোওয়াইল্ড, যিনি পুরো অভিযানের রোমাঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলছেন। নেপালের পাহাড়, প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে ফানটাস্টিক হেব্বি এনার্জি আয়োজিত হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয় এগিয়ে চলছে। 

বিজয়ীরা জানান, দীর্ঘ বাছাই প্রক্রিয়ায় নিজেদের সেরাদের একজন হিসেবে নির্বাচিত হওয়া এবং এরপর সরাসরি হিমালয়ের দেশে যাওয়ার অভিজ্ঞতাকে তারা জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন। একইসঙ্গে এমন একটি আয়োজনের মাধ্যমে তাদের জন্য এই বিশেষ সুযোগ তৈরি করায় আয়োজকদের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফানটাস্টিক হেব্বি এনার্জির সঙ্গে এই অভিযানের মূল ভাবনাই ছিল তরুপ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের নতুন অভিজ্ঞতা গ্রহণে উৎসাহিত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তোলা।

/এএন

Logo