ক্যান্সারে আক্রান্ত মুয়াজের চিকিৎসার জন্য অর্থসহায়তা প্রয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির বিভাগের ২০০৬ সেশনের শিক্ষার্থী জুলকারনাইন রাদ। তার বড় ছেলে মুহাম্মাদ মুয়াজ আব্দুল্লাহর জন্ম ২০২১ সালের ডিসেম্বরে।
মাত্র আড়াই বছর বয়সে মুয়াজ প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়। দেড় বছর ধরে ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি এবং ৬টি অস্ত্রোপচারের পর সবার দোয়া, ভালোবাসা আর সহযোগিতায় ক্যান্সারকে পরাস্ত করতে পেরেছিল মুয়াজ।
ভাবা হয়েছিল, মুয়াজের জীবন এবার স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু নিদারুণ বাস্তবতা তাকে আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
সম্প্রতি তার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এবং জ্বরের কারণে পরীক্ষা করা হলে রিপোর্ট আসে– হিমোগ্লোবিনের মাত্রা ৫ দশমিক ৮, প্লাটিলেটের মাত্রা ১০ হাজার এবং ডব্লিউবিসি (WBC) দেড় লাখ। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হলে শিশুটির শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।
এরপর বোনম্যারো টেস্ট, এনজিএস, ক্যারিওটাইপিং, এমআরআই, হিস্টোপ্যাথলজিসহ রক্তের অন্যান্য পরীক্ষা করা হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণ (Internal Bleeding) চলতে থাকায় প্রাথমিক অবস্থায় জটিল এ চিকিৎসার দায়িত্ব নিতে কেউ রাজি হননি। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
মুয়াজের জন্য ইতোমধ্যে BFM 2004 প্রোটোকল অনুযায়ী কেমোথেরাপি শুরু করা হয়েছে। এই চিকিৎসা পদ্ধতিতে ৫টি ইন্ডাকশন বা কেমোথেরাপি সাইকেলের প্রয়োজন হয়, যার মধ্যে প্রথম সাইকেলটি এখন চলছে। শুধু এই অংশের হাসপাতাল খরচই আনুমানিক ৭৫ লাখ টাকা।
এরপর ক্যান্সারকে শরীর থেকে পুরোপুরি নির্মূল করতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এর জন্য মুয়াজকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে, যেখানে অন্তত পক্ষে আরও ৫০ লাখ টাকা ব্যয় হবে। সব মিলিয়ে এই দীর্ঘ ও জটিল চিকিৎসার জন্য আনুমানিক সোয়া কোটি টাকার মতো প্রয়োজন।
এতো বিপুল অঙ্কের অর্থ যোগাড় কর তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। ছোট্ট মুয়াজের পরিবার সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের তাই সাহায্যের হাত বাড়িয়ে দেবার অনুরোধ করেছেন।
মুয়াজ করুণার পাত্র নয়, সে কেবল আরও একবার নতুন করে সুস্থভাবে বাঁচার সুযোগ চায়।
সাহায্য পাঠানোর ঠিকানা—
ব্যাংকের মাধ্যমে সহযোগিতা:
Dutch-Bangla Bank PLC
Account Name: K. M. ZULKERNINE
Account No: 2551580020269
Branch: Panthapath
Routing No: 090270424
SWIFT: DBBLBDDH
BRAC Bank PLC
Account Name: K.M. ZULKERNINE
Account No: 1082583500001
Branch: Gulshan Branch
Routing No: 060261726
SWIFT: BRAKBDDH
Mutual Trust Bank PLC
Account Name: K.M. ZULKERNINE
Account No: 1311004548413
Branch: Tejgaon
Routing No: 145264480
SWIFT: MTBLBDDH
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহযোগিতা:
বিকাশ
মুয়াজের বাবা: 01551618574
মুয়াজের মা: 01533054254
মুয়াজের মামা: 01683997324
নগদ
মুয়াজের বাবা: 01917195064
/এএম